1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

গোমস্তাপুর সীমান্তে ৩১ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩
  • ৮২ Time View

জেলার গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তের ওপারে ৩১ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই তথ্য নিশ্চিত করেছে।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, ভারতের ১১৪ ব্যাটালিয়নের টিলাসন ক্যাম্পে বিএসএফ সদস্যরা মঙ্গলবার ওই ৩১ জনকে আটক করে। সীমান্তের ২১৯-এর ৪০ আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে গরু আনার সময় তাদের আটক করা হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, আটক ৩১ বাংলাদেশিকে ফেরত চেয়েছিল বিজিবি। কিন্তু বিএসএফ জানিয়েছে, আটককৃতদের ভারতের হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ