1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

সাফ ফুটবলে শেষ সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৮১ Time View

safনেপালে অনুষ্ঠেয় দশম সাফ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কারণ, এ টুর্নামেন্টটিতে স্বাগতিক নেপালের বিপক্ষে ২-০ গোলের লজ্জার হার দিয়ে যাত্রা শুরু করে মামুনুল ইসলামের দল।

আর তাই ভারতের বিপক্ষে আজ মঙ্গলবার ম্যাচে হারলেই এবারের সাফ ফুটবল থেকে বাংলাদেশের ছিটকে পড়ার সম্ভাবনাটা নিশ্চিত প্রায় । এজন্যই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে চমকে দিতে চায় লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।

ভারতের বিপক্ষে ম্যাচ সম্পর্কে বাংলাদেশ কোচ ক্রুইফ বলেন, “এখন জয়ের বিকল্প নেই আমাদের। সেজন্য শুধুমাত্র নিজেদের খেলাটা নিয়েই ভাবছি আমরা। প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। এখন কিভাবে ভারতের বিপক্ষে জয় পাওয়া সম্ভব তা নিয়ে পরিকল্পনা করছি আমরা।”

তবে ভারতের বিপক্ষে ম্যাচ জয় যে আনায়াস সাধ্য হবে না তাও জানান ক্রুইফ। তিনি বলেন, “ভারতের সঙ্গে জিততেই হবে আমাদের। এই ম্যাচটি আমাদের শেষ সুযোগ। তবে এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে আমাদের।”

কিন্তু চোট সমস্যাও নির্ভার হতে দিচ্ছে না ক্রুইফকে। তিনি বলেন, “চোটের কারণে আমরা আমাদের সেরাটা দেখাতে পারছি না। অধিনায়ক মামুনুলের ইনজুরি নিয়ে আমি পুরো নিশ্চিন্ত নই। সে ভারতের বিপক্ষে খেলবে কি না সে বিষয়টিও জানাতে পারছি না আমি। তবে মিডফিল্ডার জুয়েল রানা ও প্রাণতোষরা সুস্থ হয়ে উঠছেন।”

উল্লেখ্য, দশম সাফ ফুটবলে আজ মঙ্গলবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। এরপর ৫ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ