1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

দুদককে শক্তিশালী করতে আইনি জটিলতা কাটাতে হবে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০১৩
  • ১৩৫ Time View

muhitসরকার মানি লন্ডারিং প্রতিরোধে বেশ কিছু আইন প্রণয়ন করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আইনে যেসব জটিলতা আছে সেসব কেটে উঠতে না পারলে দুদক (দুর্নীতি দমন কমিশন) নখ-দন্তহীনই হয়ে থাকবে। দুদককে শক্তিশালী করতে আইনি জটিলতা কাটাতে হবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংস্থাটির আয়োজিত ‘পাচারকৃত অর্থ ফেরত আনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী নির্বাচনী ইশতেহারে দুর্নীতি প্রতিরোধে সরকার আরও প্রতিশ্রুতি দেবে।

দুদক চেয়ারম্যান মো: বদিউজ্জামানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো: মোশাররফ হোসেন ভুঁইয়া, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, দুদক কমিশনার মো. সাহাবউদ্দিন চুপ্পু, সাবেক দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ