1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

দুপুরে নারায়ণগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০১৩
  • ৯৫ Time View

hasinaআজ শনিবার দুপুরে দীর্ঘ ১২ বছর পর নারায়ণগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বইছে দলীয় নেতাকর্মীদের মধ্যে। এরই মধ্যে ব্যানার ফেস্টুন, তোরণসহ রং-বেরংয়ের পতাকায় ছেয়ে গেছে আড়াইহাজার। প্রধানমন্ত্রীকে বরণ করতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে হেলিকপ্টারযোগে আড়াইহাজার আসবেন। সেখান থেকে দেড় কিলোমিটার রাস্তায় গাড়িযোগে জনসভার স্থলে যাবেন।

এ সফরে তিনি ৪টি বড় প্রকল্পের উদ্বোধন করবেন এবং ঝাউগড় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

নারায়ণগঞ্জের জরিপুরে গ্যাস ভিত্তিক ৪১২ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনের পর থেকেই জাতীয় গ্রিডে তা যুক্ত হবে।

পরে তিনি নারায়ণগঞ্জে শহীদ মঞ্জু স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। বিকালে আড়াইহাজার উপজেলায় আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ