1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০১৩
  • ১২২ Time View

hrw নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর প্রসিকিউশনের পক্ষ থেকে এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে সংস্থাটির পরিচালনা পর্ষদ, এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড এডামস এবং এসোসিয়েট স্টম টর্ভকে বিবাদী করা হয়েছে। এইচআরডব্লিউ’র বিবৃতিতে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিচারকে পক্ষপাতদুষ্ট এবং মারাত্মক ত্রুটিপূর্ণ উল্লেখ করায় এ অভিযোগ দায়ের করা হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, এইচআরডব্লিউ’র অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্যেপ্রণোদিত। বিচারাধীন বিষয় নিয়ে সংস্থাটি মন্তব্য করেছে। ট্রাইব্যুনালের অপবাদ দেয়ার জন্যই সংস্থাটি ওই বিবৃতি দিয়েছে- যা ১৯৭৩ সালের ট্রাইব্যুনালস আইন অনুযায়ী অপরাধ। ওই আইন অনুযায়ী দেশ এবং দেশের বাইরে যে কোন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের রয়েছে। আবেদনে সংস্থাটির ওই বিবৃতির আর যে কোন ধরনের প্রচার ও প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আদালত অবমাননার আবেদনে এইচআরডব্লিউ’র বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছে প্রসিকিউশন। এতে বলা হয়েছে, এইচআরডব্লিউ পৃথিবীব্যাপী তাদের কার্যক্রমের জন্য সমালোচিত। তাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ রয়েছে। সংস্থাটির ফান্ড তৈরির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র অবৈধ কার্যক্রমের প্রতিও সংস্থাটির সমর্থন রয়েছে। আদালত অবমাননার জন্য বিবাদীদের প্রতি শোকজ নোটিশ জারির জন্য আবেদনে বলা হয়েছে। গত ১৫ই জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। ১৬ই আগস্ট এইচআরডব্লিউ’র এক বিবৃতিতে ওই রায়ের তীব্র সমালোচনা করা হয়। পাঁচটি কারণ দেখিয়ে সংস্থাটি গোলাম আযমের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান রক্ষা হয়নি বলে জানায়। এইচআরডব্লিউ’র এশিয়া বিভাগের পরিচালক ব্রাড অ্যাডামস ওই বিবৃতিতে বলেন, হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই ১৯৭১ সালে সংঘটিত অপরাধের বিচারের পক্ষে রয়েছে। তবে, যুদ্ধপরাধের বিচার প্রক্রিয়ায় ঘাটতি রয়েছে বলে আমরা বাংলাদেশ সরকারকে সতর্ক করেছি। কিন্তু এ সতর্কবার্তা বাংলাদেশ সরকার উপেক্ষা করে আসছে। বাংলাদেশ সরকার অভিযুক্তকে শাস্তি দিয়ে চেয়েছিল তা তারা দিতে পেরেছে। তবে, সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ