1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ অস্ট্রেলিয়ার মাটিতে জয় অসম্ভব নয় : প্রধান নির্বাচক ইনফান্তিনোকে মামলা করার ও নথি নষ্ট না করার হুমকি উয়েফার ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন অন্ধকারে ডুবল কিউবা

রাজধানীর কুড়িল ফ্লাইওভার চালু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩
  • ১০৯ Time View
kurilদীর্ঘ ৩ বছর নির্মাণ কাজ শেষে রাজধানীর কুড়িল ফ্লাইওভার চালু হচ্ছে আজ রোববার। সেইসঙ্গে চালু হচ্ছে পূর্বাচল সংযোগ সড়কে বালু নদীর ওপর নবনির্মিত সেতুটিও।
বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রকল্প দু’টির উদ্বোধন করার কথা রয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ সহজ করতে এবং রাজধানীর অভ্যন্তরীণ যানজট কমাতে ৩ বছরেরও বেশি সময় ধরে এ ফ্লাইওভারটি নির্মাণ করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজউকের নিজস্ব অর্থায়নে ২০১০ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। ৩শ’ ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারটি।
এদিকে, ফ্লাইওভার উদ্বোধন উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে রাজউক চেয়ারম্যান বলেন, এটি চালু হলে রাজধানীর যানজট পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি একমুখী যান চলাচলের জন্য নির্মিত এই সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের ট্রাফিক নিয়ন্ত্রণ করাও সহজতর হবে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ