1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ

আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০১৩
  • ১৪১ Time View
দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে।
একই সঙ্গে প্রকাশ করা হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষার ফল।
শনিবার সকাল ১০টায় গণভবনে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন।

পরে দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।

এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী ছিল। ৭ হাজার ৮০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এ পরীক্ষার্থীরা ২ হাজার ২৮৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।

মোট পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসিতে আট লাখ ২৩ হাজার ২৪১ জন। আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৫ হাজার ৯৫৬ জন এবং ডিআইবিএসে চার হাজার ৬০৫ জন।

ঢাকার বাইরে এবারো বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ