1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ

আজ ডিসিসির নির্বাচন বিষয়ে আদালতের আদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩
  • ১৩৬ Time View

ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা চেয়ে হাইকোর্টে দায়ের করা দুই রিটের বিষয়ে আদেশের দিন পুনর্নির্ধারন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুই রিটের বিষয়েই আদেশ দেওয়া হবে।

বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন পুনর্নির্ধারন করেন।

গতকাল সোমবার আদেশের দিন নির্ধারিত থাকলেও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার সময় চেয়ে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত রোববার রিট দুটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা আহমেদ ও অ্যাডভোকেট আলমগীর হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ