1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ

বায়ার্নের কাছে ফের বিধ্বস্ত মেসির বার্সা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩
  • ১২২ Time View

bayarnগত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দুই লেগেই বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। সেই পুরোনো ঘাঁ শুকাতে না শুকাতেই বুধবার প্রাক-মৌসুম এক প্রস্তুতি ম্যাচেও আবারো তারা ২-০ গোলে হেরে গেছে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীদের কাছে। রের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সাবেক দলের বিপক্ষে ‘পরীক্ষামূলক’ একাদশ মাঠে নামান বায়ার্নের নতুন কোচ পেপ গার্দিওলা এবং সেই পরীক্ষায় সাফল্যও পেয়ে যান বার্সাকে ১৪টি শিরোপা এনে দেয়া কোচ।

কোনো স্ট্রাইকার ছাড়া খেলতে নামা স্বাগতিকরা ১৫ মিনিটের সময় অধিনায়ক ফিলিপ লামের গোলে এগিয়ে যায়। রাইট ব্যাক নয়, আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় খেলতে নামা লাম ফ্র্যাঙ্ক রিবেরির নিখুঁত ক্রসে হেড করে গোল করেন।

পুরো প্রথমার্ধ আধিপত্য বজায় রাখলেও বিরতির আগে আর গোলের দেখা পায়নি গত মৌসুমে তিনটি শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় গোলও পেয়েছে শেষ দিকে। ৮৭ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করা গোলটি মারিও মান্দজুকিচের।

দুই দলই দ্বিতীয়ার্ধে অনেকগুলো বদলি খেলোয়াড় মাঠে নামিয়েছে। উদ্দেশ্য একটাই, আসন্ন মৌসুমের জন্য নিজেদের ঝালিয়ে নেয়া। লিওনেল মেসি খেললেও মাঝমাঠের দুই কুশলী রূপকার জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তাকে মাঠে নামায়নি বার্সা। ছিলেন না তাদের নতুন কোচ জেরার্দো মার্তিনোও। আর নেইমার তো এখনো ব্রাজিলে ছুটি কাটাচ্ছেন।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগ ৪-০ গোলে জেতার পর বার্সার নিউ ক্যাম্প থেকে ফিরতি লেগ ৩-০ গোলে জিতে ফিরেছিল বায়ার্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ