1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

মাথায় কালো ব্যাজ ধারণ করে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুলাই, ২০১৩
  • ১২৭ Time View

bassগ্রামীণ ব্যাংক তদন্ত কমিশন রিপোর্টের বিরুদ্ধে মাথায় কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি।

রোববার দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত রাজধানীর মিরপুরে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি মোঃ সামশুল আলম  ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন রেজার পরিচালনায় এতে অংশ  নেন সমিতির সদস্যরা। এর আগে এ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জাননো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় তিন যুগ ধরে গ্রামীণ ব্যাংক নিজের সমস্যা নিজে সমাধান করতে পারলে এখনো পারবে। সরকারি সহযোগিতার নামে আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠানকে উনিশ টুকরা করার প্রয়োজন নেই। আমরা সবাই একত্রে আছি ভাল আছি। তারপরেও কেন আলাদা করতে হবে? এটা নষ্ট বা ক্ষতি ছাড়া এর কোন কারণ আমরা দেখি না। এতে বলা হয়, আমরা চার কোটি মানুষ যাঁরা সরাসরি ব্যাংকের সাথে জড়িত তাদের কাছে মনে হচ্ছে এতবড় একটা জিনিষ খেতে কষ্ট হবে, খাওয়ার সুবিধার্থে এটাকে উনিশ টুকরা করা হচ্ছে!

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিকরা ও কর্মচারীরা কেউতো সরকার বা মন্ত্রী মহোদয়ের কাছে কোন সহযোগিতা চায়নি। গ্রামীণ ব্যাংক সরকারি করণ না করে, দেশের স্কুল কলেজ মাদ্রাসাসহ সম্মানিত শিক্ষক, যাঁরা আন্দোলন করছে সরকারি করণের জন্য প্রয়োজনে তাদেরকে সরকারি করণ করুন। তাতে দেশের মানুষ খুশি হবে।

আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চাই – আপনি যদি সত্যি বাংলাদেশের ভালো চান, দেশের গরীব মানুষের ভাল চান, তাহলে সাংবাদিক সম্মেলন করে আপনাদের গঠিত গ্রামীণ ব্যাংক কমিশনের সুপারিশ বাতিল করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ