1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনেরদের সাথে ইফতার করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৩
  • ১২৫ Time View

hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনের জন্য আজ রবিবার গণভবনে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় তিনি বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টে অন্যান্য শহীদ, স্বাধীনতা যুদ্ধ এবং বিভিন্ন গণআন্দোলনের বীর শহীদদের আত্মার শান্তিও কামনা করা হয়।

ইফতারে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ও কাজী জাফরুল্লাহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, শেখ কবির হোসেন, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ইমরান আহমেদ এমপি, জোবেদা খাতুন পারুল এমপি এবং যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ