1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

গত রমজানের মতো এবারেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০১৩
  • ১৫৮ Time View

মাহে রমজানে মুসল্লীদের কথা চিন্তা করে ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সচিবালয়ের এক বৈঠকের পর জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান।

জ্বালানি উপদেষ্টা তৌফিক বলেন, রমজানে বিদ্যুৎ কেন্দ্রগুলো অগ্রাধিকারভিত্তিতে গ্যাস পাবে। যেখানে গ্যাস সহজলভ্য সেখানে সর্বোচ্চ পরিমাণ গ্যাস দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, রমজানে সাড়ে ৬ হাজার মেঘওয়াট বিদ্যুৎ উৎপাদান হবে। গ্যাস সাশ্রয়ে রমজানের শুরু থেকে ২৬ রোজা পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

এসব পদক্ষেপের ফলে বিদ্যুৎ কেন্দ্রে আশ্বাস অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তবে একই সঙ্গে উপদেষ্টা বলেন, কোনো কারণে রমজানে বিদ্যুৎ চলে গেলে মনে করতে হবে এটা কারিগরি ত্রুটি; লোডশেডিং নয়।

গত রমজানে পরিস্থিতি অনেক ভাল ছিল দাবি করে উপদেষ্টা বলেন, এবারের রমজানেও সবাই মিলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ