1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

তালেবানের সঙ্গে আলোচনার উদ্যোগ কারযাইয়ের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১২
  • ১৭৪ Time View

আফগান তালেবান গোষ্ঠির সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা নিয়েছে আফগান সরকার। সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনার অংশ হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

পশ্চিমা এবং আফগান কর্তৃপক্ষের মতে, আগামী সপ্তাহগুলোর মধ্যেই কাতারে অবস্থিত তালেবান কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অবশ্য এর আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারযাইযের নেওয়া শান্তি আলোচনা প্রস্তাব নাকচ করে দেয় তালেবান গোষ্ঠি। তবে এবার তালেবান গোষ্ঠি শান্তি আলোচনায় রাজি হয়েছে বলে কাবুলের উচ্চপদস্থ কর্মকর্তারা জানায়।

একজন আফগান উচ্চপদস্থ কর্মকর্তা জানায়, ‘কাতারে তালেবান কার্যালয় অবস্থিত হলেও সৌদি আরব এবং তুরস্কের মতো দেশগুলোকে নিয়ে এই আলোচনা হবে। সৌদি আরব অতীতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সৌদি আরবের সঙ্গে আমরা সম্পর্ক রেখে যাবো এবং চলমান শান্তি আলোচনায় আমরা সার্বিকভাবে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রাখবো।’

আফগান সরকারকে কিছু না জানিয়ে যুক্তরাষ্ট্র এবং কাতারের নেওয়া শান্তি আলোচনা প্রক্রিয়ার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন হামিদ কারযাই। গত ডিসেম্বর মাসে তিনি দোহায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূতকে ডেকে পাঠান।

যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা ডেইলি টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী শান্তি আলোচনার জন্য কয়েকজন তালেবান সদস্য ইতোমধ্যেই কাতারে পৌঁছেছেন। এদের মধ্যে আছেন সাবেক তালেবান ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ স্ট্যানাকযাই, সাবেক রাষ্ট্রদূত শাহাবুদ্দিন দিলওয়ারি, তালেবান নেতা মোল্লা ওমরের সহকারী তায়েব আগা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ