1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

টিউলিপের বিয়ে যোগ দিতে বৃহস্পতিবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৩
  • ১৪৯ Time View

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বিয়েতে যোগ দিতে লন্ডন যাচ্ছেন। ৬ ও ৭ জুলাই টিউলিপের বিয়ের অনুষ্ঠান।

জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৭.৫০ মিনিটে এবং লন্ডন সময় বিকাল ২.৫০ মিনিটে একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী লন্ডন হিথরো বিমান বন্দরে পৌঁছাবেন। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে টিউলিপ তার হবু বরের নাম ‘ক্রিস’ বলে ঘোষণা করেন এবং তিনি শ্বেতাঙ্গ এটাও টিউলিপ নিশ্চিত করেছেন। এর বেশি কিছু এখনো জানান তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচিতে ৫ জুলাই ব্রিটেন আওয়ামী লীগের সঙ্গে সভা অনুষ্ঠানের কথা রয়েছে।  আর ৬ ও ৭ জুলাই রাখা হয়েছে ব্যক্তিগত সফরসূচিতে।  ৮ জুলাই শেখ হাসিনা বেলারুশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাহাবুবুল হক শাকিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ