1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিএনপি’র আমলে মানুষ খাম্বা পেয়েছে, বিদ্যুৎ নয়: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০১৩
  • ১৪১ Time View

বিএনপি’র আমলে মানুষ বিদ্যুৎ পায়নি। শুধু খাম্বা পেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সভানেত্রী ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার চোখে পড়ার মতো উন্নয়ন কাজ করেছে। প্রতিবারই বাজেট ঘোষণার পর বলা হয়েছিল তা বাস্তবায়ন করা যাবে না। কিন্তু তা বাস্তবায়ন হয়েছে। ৯২ থেকে ৯৩ ভাগ বাস্তবায়ন হয়েছে।

শেখ হাসিনা বলেন, ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন দেশে বিদ্যুৎ ছিল না, পানি ছিল না। রাস্তা, ফুটপাত ছিল না। সর্বত্র ছিল লুটপাট। আমরা ক্ষমতায় আসার পর আমরা উন্নয়ন কাজ করে মানুষের মধ্যে একটি আস্থা ও বিশ্বাস সৃষ্টি করি।

মানুষ যাতে ঘরের পাশে স্বাস্থ্য সেবা পায় সেজন্য কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার চালু করি। কিন্তু তারা ক্ষমতায় এসে তা বন্ধ করে দিল। এর কারণ তারা মনে করেছিল এসব চালু থাকলে মানুষ নৌকা মার্কায় ভোট দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ