1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

খালেদা জিয়ার চিঠি দিয়ে জিএসপি বাতিল করেছেন: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০১৩
  • ১২১ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করে বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমেরিকায় চিঠি দিয়ে জিএসপি সুবিধা বাতিল করেছেন।

শুক্রবার বিকালে বগুড়ার সাতমাথায় জাতীয় শ্রমিক জোট বগুড়া জেলা শাখার সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, খালেদা জিয়া জনগণের ভালো চান না। তিনি সব সময় দেশের জন্য যা কিছু কল্যাণকর তা তিনি কখনো কামনা করেন না। সব সময় ভালো কাজের বিরোধিতা করেন- এটাই তার স্বভাব।

তিনি আরও বলেন, বেগম জিয়া জামায়াত-শিবির ও হেফাজত ইসলাম নিয়ে ব্যস্ত রয়েছেন। তিনি সব সময় পাকিস্তানের দোসরদের পক্ষে কথা বলে তাদের সাফাই গান।  বেগম জিয়া ভাঙচুর, অগ্নিসংযোগের রাজনীতি করেন। তিনি কখনো সাধারণ জনগণের কথা ভাবেন না আর মহাজোট সরকার গরিব-দুঃখী মানুষের সরকার। এ সরকার শ্রমিকের সরকার। এ সরকারের সময় মানুষ নিরাপদে বসবাস করতে পারছে।

জাতীয় শ্রমিক জোট বগুড়া জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আলম খোকনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিরিন আকতার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় নেতা রেজাউল করিম তানসেনসহ জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ