1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

‘২০২১ এর মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১২
  • ২১১ Time View

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, বর্তমান সরকার গত তিন বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ দেশে শান্তির বার্তা বয়ে আনতে সক্ষম হয়েছে।

শনিবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেছেন, ভিশন অনুযায়ী আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চাই। এতে করে দেশের মানুষ সন্ত্রাস-জঙ্গিবাদের পরিবর্তে শান্তিতে ঘুমাতে পারবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও রাজশাহী জোনাল ইনচার্জ মাহফুজুর রহমান, ইসলামী ব্যাংক সাঁথিয়া শাখার ম্যানেজার ও এভিপি আব্দুর রহমান, আতাইকুলা ইউপি চেয়ারম্যান কোরবান আলী বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলার করমজা, আতাইকুলা, ক্ষেতুপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ