1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

৫মে হেফাজতের সমাবেশে গুলি ছোড়া হয়নি, কেউ মারাও যায়নি: শেখ সেলিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৩
  • ১৩৩ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি করেছেন, গত ৫ মে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো গুলি ছোড়েনি। তিনি বিরোধী দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘ওইদিন কোনো মানুষ মারা যায়নি। আপনারা একটি লোকের (মৃত ব্যক্তি) নাম ঠিকানা দেন। রাজনীতিই আর করব না।’
তিনি বলেন, অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নয়, প্রধানমন্ত্রীর অধীনেই সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচন হবে।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

বাজেট আলোচনায় অংশ নেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, রেলমন্ত্রী মুজিবুল হক, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় পার্টির এটিআইএম ফজলে রাব্বী প্রমুখ।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, রাত ২টায় অভিযান চালানো হয়, সেখানে কোনো গুলি হয়নি। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর তারা চলে গেছে। একটি মানুষও মারা যায়নি। মারা গেছে এমন একটি মানুষের নাম ঠিকানা দিন। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। সন্ত্রাস দিয়ে মোকাবেলা করা যায় না। তাহলে পতন অবশ্যম্ভাবী।

তিনি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলেন, তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক সরকার। তারা আমাদের নির্যাতিত করেছে। কিভাবে আবার তারা নির্বাচন দিবে। সংবিধানের বাইরে কিছু হবে না। সাংবিধানিকভাবে নির্বাচন হবে। অন্যান্য দেশের মতো প্রধানমন্ত্রীর অধীনেই জাতীয় নির্বাচন হবে। কেউ অগণতান্ত্রিক কোনো কিছু করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। জনগণকে অহেতুক কেউ কষ্ট দেবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ