1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

সংসার জীবন শুরু করতে যাচ্ছেন তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০১৩
  • ৬৭১ Time View

দেশের খ্যাতনামা ক্রিকেটার তামিম ইকবাল চট্টগ্রামের মেয়ে আয়েশা সিদ্দিকাকে নিয়ে তার সংসার জীবন শুরু করতে যাচ্ছেন। বিয়ের সব প্রস্তুতিই এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দীর্ঘ আট বছরের প্রেমের সফলতার পরিপূর্নতা পাবে চট্টগ্রাম ক্লাবের টেনিস কমপ্লেস্কের বর্ণিল শনিবার রাতে।

তামিম ইকবাল এবং আয়েশা সিদ্দিকা দুজনেরই বাড়ি চট্টগ্রাম। ছোট্টবেলায় এক সাথে বড় হলেও উচ্চ শিক্ষার জন্য আয়েশাকে বিদেশে যেতে হয়েছে। অন্যদিকে ক্রিকেটকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন তামিম। কিছুদিন আগে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন তামিমের হবু বউ।

আয়েশা চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন ও মমতাজ বেগমের কনিষ্ঠ মেয়ে। জীবনের নতুন ইনিংসকে আনন্দমুখর ও স্মরণীয় করে রাখতে শনিবার রাত ৮টায় চট্টগ্রাম ক্লাবের টেনিস কমপ্লেস্কের বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে উভয়ের পরিবার। তামিম ইকবালের চট্টগ্রামের কাজির দেউড়ি খান বাড়ি ইতোমধ্যে জমকালো আলোকসজ্জ্বায় সাজানো হয়েছে।
এই অনুষ্ঠানে দুই হাজারের বেশি অধিক অতিথিকে নিমন্ত্রণও করা হয়েছে দুই পরিবারের পক্ষ থেকে। অতিথির তালিকায় আছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, মেয়র, এমপি, ক্রিকেটার, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ও পরিচালক, ফুটবলারসহ প্রায় দুই হাজার ভিআইপি।
তামিমের হবু বধূর জন্য দুবাই বোম্বে এবং কলকাতা থেকে কেনাকাটা করা হয়েছে। ভারতের দুই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সানিজ এবং সাবিহা কাশিকে দিয়ে তৈরি করা হয়েছে বিয়ের পোষাক।
এছাড়া প্রায় ২৬ লাখ টাকা বাজেটে ভারত থেকে সান, সুনিধি চৌহান, সনু নিগামের মতো কণ্ঠশিল্পীদের আনা হয়েছে সফল অনুষ্ঠান আয়োজনের জন্য।
তামিমের বিয়ের আয়োজন এবং স্ট্যাইল দেখে অনেক ভক্তই শঙ্কিত। বড় ভাই নাফিস যখন বাংলাদেশের অপরিহার্য ওপেনার হয়ে নিজেকে বিকশিত করছিলেন ঠিক সে সময় বিয়ে করে হারিয়ে গিয়েছিলেন। পারবে কি তামিম নিজেকে ধরে রাখতে? কোটি-কোটি তামিম ভক্তদের মনে এখন শুধু এই প্রশ্নই ঘুড়পাক খাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ