1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩
  • ১৩০ Time View

সংসদে ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন বিরোধী দলের সদস্যরা। বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন প্রাধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজের পরিবার, হেফাজতে ইসলামীর কর্মীদের ওঠাতে অভিযান এবং টিপাইমুখ প্রকল্প নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সংসদে এই অভিযোগ করেন তিনি।

ছেলে সজীব আহমেদ ওয়াজেদের স্ত্রী ইহুদি বলে সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার বক্তব্য ধরে শেখ হাসিনা বলেন, আমরা ছেলের বউ ইহুদি নয়, সে খ্রিস্টান। ইহুদি অবশ্য কামাল সাহেবের (ড. কামাল হোসেন) মেয়ের জামাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এলে আর নড়ানো যাবে না। তারা নির্বাচন দেবে না। তিনি বলেন, মাইনাস টু ফর্মুলা যাঁরা করেছিলেন, তাঁরা এখনো আছেন। তাঁরা তৎপর। তাঁরা সুযোগের অপেক্ষায় বসে আছেন। ১/১১-এর সময়ে তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ করার জন্য তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সে সময় তিনিই শুধু প্রতিবাদ করেছিলেন। বিরোধী দলের নেত্রী করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ