1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে: হানিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০১৩
  • ১২৬ Time View

সিটি করপোরেশন নির্বাচনে জাল ভোট ও এজেন্টদের বের করে দেয়া হচ্ছে’ বিএনপির এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যাচার এবং নির্বাচনকে বিতর্কিত করতেই তারা ঢাকায় বসে এ ধরনের মিথ্যা অভিযোগ তুলেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

হানিফ বলেন, ‘বিএনপির নেতারা ঢাকায় বসে যে অভিযোগ করছেন এর কোনো সত্যতা নেই। তারা এ ধরনের কাল্পনিক অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে। এর মাধ্যমে তারা নির্বাচনকে বিতর্কিত করতে চাচ্ছে।

শনিবার রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, নির্বাচনকেই বিতর্কিত করার জন্য তাদের এই অপপ্রয়াস। নির্বাচনে অংশগ্রহণকারী ভোটাররা বলেছেন, অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। তাদের এ ধরনের অভিযোগ শুনে প্রার্থীরাও অবাক হয়েছে।

ফলাফল যাই হোক না কেন জনগণের রায় মেনে নিতে সবাইকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, নির্বাচনের ফলাফল বড় কথা নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়াটাই বড় কথা। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। জনগণ যে রায় দেবে আমরা তা মেনে নেব।’

এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ