1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

মার্কিন গোপন তথ্য ফাঁসকারী নিখোঁজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০১৩
  • ১৭২ Time View

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার, ইন্টারনেট নজরদারি কর্মসূচির গোপন তথ্য ফাঁস করে দেয়া ব্যক্তি এডওয়ার্ড স্নোডেন নিখোঁজ রয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার আগে হংকংএর একটি হোটেলে অবস্থান করছিলেন স্নোডেন। তথ্য ফাঁসের কারণে যুক্তরাষ্ট্র সরকার তাকে ধরে শাস্তি দেয়ার চেষ্টা করবে বলেও আশঙ্কা করছিলেন ২৯ বছর বয়সী এই তরুণ।

তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে বিবিসির খবরে জানানো হয়।

সিআইএর সাবেক কম্পিউটার বিশেষজ্ঞ এডওয়ার্ড স্নোডেন বলেছিলেন, সমগ্র বিশ্বের মানুষদের মৌলিক স্বাধীনতা রক্ষা করার জন্যেই তিনি এসব তথ্য প্রকাশ করেছেন।

২৯ বছর বয়সী সাবেক এই গোয়েন্দা কর্মকর্তার নিজের অনুরোধেই যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা তার পরিচয় প্রকাশ করে। সেসময় তিনি হংকংয়ের একটি হোটেলে অবস্থান করছিলেন। কিন্তু এখন তার অবস্থান সম্পর্কে কোন তথ্যই পাওয়া যাচ্ছে না। হোটেলে কর্মকর্তারা বলছেন, তিনি হোটেল ছেড়ে গেছেন।

গত সপ্তাহে স্নোডেনের দেয়া তথ্য থেকে জানা যায়, প্রতিদিন সারা পৃথিবীজুড়ে লাখ লাখ ফোন, ইমেইল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে বার্তা বিনিময় হচ্ছে তার ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নজর রাখছিল।

দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একজন সাবেক আইনি উপদেষ্টা স্টুয়ার্ট বাকের বলেছেন এডওয়ার্ড স্নোডন তার কাজের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন।

তিনি বলছিলেন, এই কাজের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনকে লঙ্ঘন করা হয়েছে। এটা এমন ধরনের কাজ যার জন্য তার শাস্তি পাওয়া উচিত।

এদিকে হোয়াইট হাউস এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

যদিও হংকংয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বন্দীবিনিময় চুক্তি রয়েছে, তারপরও আইনজীবীরা বলছেন, স্নোডনকে হস্তান্তর করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে।

যুক্তরাষ্ট্র সরকার তাদের ২০০৭ সালে চালু হওয়া প্রিজম কর্মসূচির আওতায় প্রধান প্রধান ইন্টারনেট কোম্পানিগুলোর সার্ভারে প্রবেশ করে ইমেইল, ওয়েব চ্যাট ও অন্যান্য যোগাযোগের তথ্য সংগ্রহ করে।

এডওয়ার্ড স্নোডেন তার হাতে থাকা প্রিজম কর্মসূচির অতি গোপন নথিগুলো ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ানের হাতে তুলে দেন।

স্নোডন বলেন, এ নজরদারির মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে যেকোনো ব্যক্তির ইমেইল, পাসওয়ার্ড, ফোন রেকর্ড, ক্রেডিট কার্ড তথ্য সংগ্রহ করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ