ওসি বলেন, উপজেলায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি ব্যাংক কার্যালয়ের সামনে থামে। পরে তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এরপর দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং উপজেলার সব ব্যাংক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
উপজেলায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পুলিশের নজরদারিতে রাখা হয়েছে বলে জানান তিনি।
ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?
হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা
রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?