1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন … চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ ১০ নভেম্বর থেকে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা: বাংলাদেশ ব্যাংক পরিচালক মাতিয়া বানু শুকু আর নেই হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ট্রাম্পের নতুন শুল্কে কাঁপছে বিশ্ববাজার, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টায় ভিয়েতনাম ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় রেমিট্যান্স সেবা চালু করল প্রিমিয়ার ব্যাংক

সাইবার হামলার শিকার ফিফা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এবার সাইবার হামলার শিকার। সংস্থাটির নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ব্যক্তিগত ও ব্যবসায়িক গোপন তথ্যের নাগাল পেয়েছে হ্যাকাররা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ফিফা। তবে ঠিক কতজনের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা এখনো জানায়নি সংস্থাটি।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফার একজন মুখপাত্র। তিনি জানিয়েছেন, অপরাধমূলক এই হামলায় সংস্থাটির সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।

ফিফার মুখপাত্র বলেন, ‘ফিফা নিশ্চিত করছে যে তারা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।’

তবে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ফিফা। ঠিক কবে এই ঘটনা ঘটেছে, কারা হামলার সঙ্গে জড়িত কিংবা কীভাবে সংস্থাটির তথ্যভান্ডারের নিরাপত্তা ভাঙা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিও স্পষ্ট করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফা অবশ্য ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া ও প্রকাশের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটির মতে, অনুমতি ছাড়া এ ধরনের তথ্য সংগ্রহ ও প্রকাশ করা মানুষের গোপনীয়তার অধিকারের গুরুতর লঙ্ঘন।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিশেষ করে ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ ও প্রকাশের ঘটনা তারা কঠোরভাবে নিন্দা জানাচ্ছে। এমন কর্মকাণ্ডকে ‘গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।

তবে চুরি হওয়া কোনো তথ্য ইতিমধ্যে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়েও পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা। তথ্য প্রকাশের কথা উল্লেখ করলেও কোথায় কিংবা কীভাবে সেগুলো প্রকাশিত হয়েছে, তা জানানো হয়নি।

এদিকে হামলার বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিফার মোট সংরক্ষিত তথ্যের শূন্য দশমিক ১ শতাংশেরও কম আক্রান্ত হয়েছে। অর্থাৎ সংস্থাটির সামগ্রিক তথ্যভান্ডারের তুলনায় ক্ষতিগ্রস্ত অংশের পরিমাণ খুবই কম বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের। তবে সেই অংশে ঠিক কী ধরনের সংবেদনশীল তথ্য রয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

সাইবার হামলার খবর সামনে আসার পর আলোচনায় এসেছে ফিফার বাতিল হয়ে যাওয়া একটি বড় বাণিজ্যিক প্রকল্পও। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের সেই প্রকল্পের মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার নতুন কাঠামো গড়ে তোলার পরিকল্পনা ছিল। তবে রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাইবার হামলাকারীরা বাতিল হওয়া ওই প্রকল্পের কোনো নথিতে প্রবেশ করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ