1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের নতুন শুল্কের লক্ষ্য বৈশ্বিক বাণিজ্যকে চীনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা নিক্ষেপ: ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইসলামী আন্দোলনকে নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা পাঁচ ছাত্র সংসদ নেতাদের নিয়ে বসছেন জামায়াত আমির বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার কার্যকর সংসদ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, অপরিবর্তিত পাম অয়েল

ইসলামী আন্দোলনকে নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

অভিযোগ তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঞ্চ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলার আবেদন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান ফজলুল করিম।

বাদীপক্ষের আইনজীবী শওকত আলী হাওলাদার জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে বলা হয়, গত ২০ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমিরকে নিয়ে বক্তব্য দেন ফাহিম ফারুকী। পরে তিনি এসব বক্তব্য প্রকাশ্যে প্রচার করেন।

আইনজীবী শওকত আলী হাওলাদার বলেন, “মধুর ক্যান্টিনে আয়োজিত একটি অনুষ্ঠানে ফাহিম ফারুকী দাবি করেন, ইসলামী আন্দোলন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর অর্থায়নে পরিচালিত হয় এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সুবিধা দিতে কাজ করে।

“এসব বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ বা নথিপত্র উপস্থাপন করেননি। এ কারণে সংগঠনটির মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।”

মামলার আবেদনে ফাহিম ফারুকীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদেশি অর্থায়ন নিয়ে, টাকা নিয়ে ‘র’-এর সঙ্গে বৈঠক করে কেউ ষড়যন্ত্র করে থাকলে, সেটি হলো চরমোনাইয়ের ফজলু ও রেজু।”

আবেদনে বলা হয়, ইসলামী আন্দোলনের সঙ্গে ‘র’-এর সম্পৃক্ততা, বিদেশি অর্থায়ন, গোপন বৈঠক কিংবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগের পক্ষে কোনো আর্থিক রেকর্ড, যাচাই করা গোয়েন্দা তথ্য বা নির্ভরযোগ্য সূত্র প্রকাশ করেননি ফাহিম ফারুকী।

বাদী তার আইনজীবীর মাধ্যমে গত ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিস পাঠান। এতে মানহানিকর বক্তব্য দেওয়া বন্ধ, অভিযোগ প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং বক্তব্যের পক্ষে প্রমাণ প্রকাশের দাবি জানানো হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ করা হয়নি বলে মামলার আবেদনে বলা হয়েছে।

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ