1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প উদ্যোক্তাদের জন্য এসএমই মেলায় ব্যাংকের সহায়তা, কী কী সুবিধা পাচ্ছেন গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ সিলেটের হোটেল থেকে সাবেক সংসদ সদস্য বদির ছেলে-ভাইসহ আটক ৪ পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা সুনামগঞ্জে কান্ট্রি গেমস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ.লীগ আমলের অপরাধ তদন্তে নামছে প্রসিকিউশন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশান-মিরপুরে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন নাশকতায় অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এসব হিসাবের লেনদেনের তথ্য যাচাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।

ব্যাংক হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী। এ ছাড়া গোপালগঞ্জ ও জেলার বিভিন্ন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পদধারী নেতারাও রয়েছেন।

জানা গেছে, ব্যাংক হিসাব জব্দ ও লেনদেন যাচাইয়ের তালিকায় থাকা ৯৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার। এ ছাড়া কাশিয়ানী উপজেলার ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জন রয়েছেন।

অভিযুক্তদের মধ্যে সাবেক স্বাস্থ্যসচিব ও তার স্ত্রীসহ ১২ জনের নাম জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ