1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি বিশ্ব গণতন্ত্র দিবস: ক্ষমতা ছাড়তে না চাওয়ার রাজনীতি লোডশেডিংয়ে বদলে যায় জীবন, বিদ্যুৎ সংকট নিয়ে আলোচিত যেসব সিনেমা হালাল পণ্যের রপ্তানি বাড়াতে হালাল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের প্রস্তাব পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | জাতীয় সংবাদ ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ: ডা. জাহেদ ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

রাজনীতির ইতিহাসে জিল্লুর রহমান উজ্জ্বল নক্ষত্র: ড. ইউনূস

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০১৩
  • ২৩২ Time View

রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোবেল বিজয়ী প্রফেসার মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় ইউনূস সেন্টারের প্রোগ্রাম অফিসার শারমিন শাহ্‌রিয়া ফেরদৌসের পাঠানো বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় ড. ইউনূস বলেন, রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের জীবনাবসানের সংবাদ পেয়ে আমি অত্যন্ত শোকাহত। দেশ আজ এক মহান অভিভাবককে হারালো। হারালো মুক্তিযুদ্ধের এক বিশিষ্ট সংগঠক ও যোদ্ধাকে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মোঃ জিল্লুর রহমান ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র।

তিনি আরও বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অবধি এদেশের প্রতিটি ক্রান্তিকালে তিনি ছিলেন সদা জাগ্রত। দেশের সংকটকালে তাঁর মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হলো, সেটি নিঃসন্দেহে অপূরণীয়।

সবশেষে ড. ইউনূস জিল্লুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ