1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়ল ডলার-ইউরো-পাউন্ড-ক্রোনার দর গুমের শিকার ২০০ জনের সন্ধান এখনো মেলেনি, সম্মিলিত তদন্ত চলছে ১০ বছরেও শেষ হয়নি রিজার্ভ চুরির তদন্ত, প্রতিবেদন জমার সময় পেছাল ১০০ বার ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প উদ্যোক্তাদের জন্য এসএমই মেলায় ব্যাংকের সহায়তা, কী কী সুবিধা পাচ্ছেন গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ সিলেটের হোটেল থেকে সাবেক সংসদ সদস্য বদির ছেলে-ভাইসহ আটক ৪ পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা

পাচারকারীদের ধারতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

বাংলাদেশ সীমান্তের কাছে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য

আসামের বাংলাদেশের সীমান্তের কাছে গরু চোরাকারবারীদের ধাওয়া করে নদীতে নামার পর ভেসে গেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) ভোরে তিনি নিখোঁজ হন, (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত তার খোঁজ মেলেনি।

পুলিশ জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের আসামের চাচার জেলার বরাক নদীতে দুই বিএসএফ জওয়ান লাফ দেন। এরমধ্যে একজন তীরে উঠতে পারলেও; আরেকজন ভেসে যান।

পুলিশ বলেছে, ওই বিএসএফ জওয়ানের নাম কনস্টেবল কে ভেনু। তিনি হরিনগর বর্ডার আউটপোস্টে মোতায়েন ছিলেন।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছে হরিনগরে চার থেকে পাঁচজন গরু চোরাকারবারি আছে এমন তথ্য জানতে পেয়ে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব এবং কনস্টেবল কে ভেনু যান। ওই সময় চোরকারবারীদের ধাওয়া দেন তারা। তখন ওই চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দেন। এরপর তাদের ধরতে বিএসএফের এ দুই জওয়ানও নদীতে নামেন। এরমধ্যে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব নদী সাঁতরে আবার তীরে ওঠে আসলেও কনস্টেবল ভেনু আর ফেরেননি।

চাচার জেলার পুলিশ সুপার পার্থপ্রতীম দাস বলেছেন, সোমবার সকালে বিএসএফের কোম্পানি কমান্ডার তাদের এ ঘটনা সম্পর্কে জানান।

কনস্টেবল ভেনুকে খুঁজে বের করতে স্টেট ডিজেস্টার রেসপন্স টিম, ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স এবং নৌ পুলিশ নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে তাকে এখনও পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমস বলেছে, বাংলাদেশের স্থানীয়রা ওই বিএসএফ জওয়ানকে ধরে নিয়ে গেছে বলে সেখানকার স্থানীয়রা বলেছেন। তবে বিএসএফ এমন দাবি নিয়ে কোনো কথা বলেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ