যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, রাজনীতি, ব্যবসা ও কৃষি খাতে চীনা গোয়েন্দাদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে কথিত গুপ্তচরবৃত্তির ঘটনা সামনে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ওয়াশিংটনে। মার্কিন অভিযোগ, ব্যবসা ও গবেষণার আড়ালে চীন হাতিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও গোপন তথ্য। এআই চিপ থেকে জেট ইঞ্জিন, কৃষি থেকে মহাকাশ—কোনো খাতই বাদ যাচ্ছে না। এই তৎপরতাকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে ওয়াশিংটন।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.