1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ব্যাংক: দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক দুর্নীতির মামলা: ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার কৌশল নেবে বাংলাদেশ? কতটা সুশাসন ফিরবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে?

বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছে।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ প্রধান খাতগুলোতে সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন।

উভয় পক্ষই তাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দিতে এবং নিজ নিজ জনগণের জন্য দৃশ্যমান সুফল বয়ে আনতে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোগুলোর মাধ্যমে যোগাযোগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সালাহউদ্দিন নোমান চৌধুরীকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রদূত এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার আশাবাদ পুনর্ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ