1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বোমা হামলায় সস্ত্রীক আহত নাঈমুল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৩
  • ১৭৮ Time View

দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি বোমা হামলায় আহত হয়েছেন। দু’জনকেই ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত পৌনে ১১টার দিকে দিকে রাজধানীর মহাখালী বিএফ শাহীন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পারিবার সূত্রে জানা গেছে, ক্যান্টনমেন্ট এলাকায় শাহীন কমপ্লেক্সে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে কে বা কারা বোমা ছুঁড়ে। বোমায় গাড়ির ডান পাশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। দৈনিক আমাদের অর্থনীতির অনলাইনে সংস্করনে প্রকাশিত সংবাদে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফেরার সময় হলের সামনেই তার গাড়ি লক্ষ্য করে ৪-৫টি ককটেল নিক্ষেপ করে দুস্কৃতকারীরা। এতে তিনি পেটে ও পিঠে এবং তার স্ত্রীর মুখের বিভিন্ন স্থানে স্প্লিন্টার ও গাড়ির ভাঙা কাচ ঢুকে পড়েছে। তাৎক্ষণিকভাবে তিনি ও তার স্ত্রীকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ল্যাবএইড হাসপাতাল থেকে নাঈমুল ইসলাম খানের বন্ধু ড. জাহেদ জানান, দু’জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ