1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে আগুন গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম প্রজন্ম গড়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী আমাদের ভুলে যাবেন নাÑবিশ্ববাসীর প্রতি গাজার শিশুদের আকুতি মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি কলকাতায় ডিসেম্বরে পাল্টে যাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র শীর্ষ তারকাদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাফি ও সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, একটি রাজনৈতিক দলের কার্যালয় গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। সেখানে আগুন দেওয়ার ঘটনা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী ও উদ্বেগজনক। তাদের দাবি, এ ঘটনায় কার্যালয়ের গুরুত্বপূর্ণ আসবাব ও নথিপত্রের ক্ষতি হয়েছে। এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন। প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। গভীর রাতে দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম বলেন, শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা করা হলে এর পরিণতি ভয়াবহ হবে। ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও পলাতক নন, এমন কিছু নেতাকর্মী আবারও মাথাচাড়া দিয়ে উঠছেন বলে আমরা মনে করি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ