1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে আগুন গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম প্রজন্ম গড়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী আমাদের ভুলে যাবেন নাÑবিশ্ববাসীর প্রতি গাজার শিশুদের আকুতি মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি কলকাতায় ডিসেম্বরে পাল্টে যাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র শীর্ষ তারকাদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শীর্ষ তারকাদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ও একঝাঁক শীর্ষ তারকাকে বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বাভুমার অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। আর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন বিয়ন ফরটুইন।

আগামী মাসে অনুষ্ঠেয় ৫০ ওভারের সিরিজের জন্য টেস্ট স্কোয়াডের মাত্র তিনজন ক্রিকেটারকে রেখে বাকি সবাইকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। চলমান টেস্ট সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে আরও তিনটি টেস্ট ম্যাচ থাকায় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিশ্রাম পাওয়া নিয়মিত সাদা বলের তারকাদের তালিকায় আছেন এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, রায়ান রিকেলটন ও ম্যাথু ব্রিটস্কি। অন্যদিকে, কাফ ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা তো আগেই ছিটকে গেছেন।

টেস্ট দল থেকে কেবল আনরিখ নরকিয়া, কর্বিন বশ ও টনি ডি জর্জি ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। যদিও বশ ও ডি জর্জি টেস্ট সিরিজে এখনো কোনো ম্যাচ খেলেননি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সবশেষ ৫০ ওভারের ম্যাচ খেলা নরকিয়া দ্বিতীয় টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার জন্য স্বস্তির খবর হলো, হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ওয়ানডে দল দিয়ে ফিরছেন পেসার লুঙ্গি এনগিডি। চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ডে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন। পেস আক্রমণে এনগিডির সঙ্গী হবেন নরকিয়া, বশ, জেরাল্ড কুটসিয়া, ডুয়ান ইয়ানসেন ও নকোবানি মোকোয়েনা।

তারকাদের অনুপস্থিতিতে ব্যাটিং বিভাগ সামলানোর মূল দায়িত্ব থাকবে কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ট্রিস্টান স্টাবসের কাঁধে। ঘরোয়া টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার সিনেথেম্বা কেশিলে, যিনি ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিলেন।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে চলমান প্রথম টেস্ট চলাকালীনই স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে মহারাজকে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সাইমন হার্মার দলে জায়গা ধরে রাখায় সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে খেলবেন না মহারাজ। তার বদলি হিসেবে টেস্ট দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে। বাভুমার চোটে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন মার্করাম।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, কর্বিন বশ, জেরাল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়ন ফরটুইন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: বিয়ন ফরটুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কুটসিয়া, কনর এস্টারহুইজেন, ডনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।

কুগোম্পো সিটিতে ১ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ৪ ডিসেম্বর গেবেখায় দ্বিতীয় ও ৭ ডিসেম্বর কেপটাউনে হবে সিরিজের শেষ ম্যাচ।

১০ ডিসেম্বর কিম্বার্লিতে প্রথম টি-টোয়েন্টি, ১২ ডিসেম্বর বেনোনিতে দ্বিতীয় ও ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে হবে সিরিজের শেষ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ