1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিমি গতিতে ঝড়ের আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন করার প্রস্তাব স্থগিত জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে এগোলো বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াত নেতা বিমান খাতের উন্নয়ন ও বিনিয়োগে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত আইকাও ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা-আগুন

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন জামায়াত আমির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে আগামীকাল (শুক্রবার, ২০ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) জামায়াতের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

দলটি জানায়, সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে থাকবেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

পোস্টে জানানো হয়, ঢাকা ত্যাগ করার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন বলেও এ পোস্টে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ