1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্নীতির মামলা: ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার কৌশল নেবে বাংলাদেশ? কতটা সুশাসন ফিরবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে? সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী খুলনায় এক দিনে ৪ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নিহত

লিড নিল দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা: জোহানেসবার্গ টেস্ট, চতুর্থ দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৯৩ ওভারে ৪০৫/৭

দিনের প্রথম তিন ওভারে চারটি বাউন্ডারি পেল দক্ষিণ আফ্রিকা। তাতে বাংলাদেশের প্রথম ইনিংসের রান ছাড়িয়ে গেল তারা।

৯৩ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৭ উইকেটে ৪০৫। স্বাগতিকরা এখন ৫ রানে এগিয়ে।

মূল লক্ষ‍্য লিড নেওয়া। সেটা নিতে না পারলে যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দিতে চায় বাংলাদেশ।

৯০ ওভারে রান ৭ উইকেটে ৩৮৬ রানে চতুর্থ দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এখনও ১৪ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আগের দিন বিরূপ আবহাওয়ার জন‍্য শেষ দুই সেশনে খেলাই সম্ভব হয়নি। সেদিন ২৮ ওভারে ৯৯ রান যোগ করে স্বাগতিকরা, হারায় ৩ উইকেট।

দুই দিনে দুইবার জীবন পাওয়া রায়ান রিকেলটন ১০৪ বলে খেলছেন ৫৬ রানে। ৮ বলে ৫ রানে ব‍্যাট করছেন কাগিসো রাবাদা।

চোট পেয়ে মাঠ ছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেইন প‍্যাটারসন আছেন বাইরে।

৭২ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার হাসান মাহমুদ। ৮৮ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

দ্বিতীয় নতুন বল এখনও বেশ নতুন। চতুর্থ দিন সকালে এই সুবিধা কাজে লাগাতে মুখিয়ে থাকবেন হাসান, তাসকিনরা।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ২৮৭/৪) ৯০ ওভারে ৩৮৬/৭ (বাভুমা ৪৯ আহত অবসর, রিকেলটন ৫৬*, মুল্ডার ০, ইয়ানসেন ৮, হার্মার ১, রাবাদা ৫*; তাসকিন ২৩-৪-৮৮-২, হাসান ২০.৪-৩-৭২-৪, ইবাদত ৭-০-৩৬-০, মিরাজ ২৫.২-২-১২০-০, মুমিনুল ১৪-১-৫৯-১)

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ