এ ঘটনায় কেউ আহত হননি এবং ব্যাংকের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
সোমবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানান বাগাতিপাড়া থানার ওসি সুমন চন্দ্র দাস।
গ্রামীণ ব্যাংকের নৈশপ্রহরী নাসির উদ্দীন বলেন, “রাতে ব্যাংকের মূল ভবনের বারান্দায় কে বা কারা কোকাকোলার কাচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতলের সঙ্গে তেলভেজা কাপড় লাগানো অবস্থায় নিক্ষেপ করে পালিয়ে যায়।
“পরে বোতলের মাথায় আগুন জ্বলতে দেখে ব্যাংকের সংশ্লিষ্টদের জানালে তারা দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ আহত হননি এবং ব্যাংকের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।”
ওসি সুমন চন্দ্র দাস বলেন, পেট্রল বোমা নিক্ষেপ কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে ঘটনাস্থল পরিদর্শন করে দুটি ২৫০ মিলিলিটারের কোকাকোলার কাচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতলের সঙ্গে তেলভেজা কাপড় লাগানো অবস্থায় আগুন দেওয়ার আলামত উদ্ধার করা হয়েছে।
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?
আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা
ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ
হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে