1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ ৩ জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ আমিনুল থেকে শুরু, লিটনকে দিয়ে সেঞ্চুরির সেঞ্চুরি বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ঢাকা গেইট ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন, শিল্পাঞ্চলে বাড়তি নিরাপত্তা যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের সেবায় বিঘ্ন, ভোগান্তিতে হাজারো গ্রাহক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত উদ্দিন নিরাপত্তা: গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ ৩ জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ ৩ জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন; গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। পরিস্থিতির ওপর বিজিবির সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/national/fc97-20261117

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ