1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

১১ দলের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

সড়কপথের বেহাল দশা ও রেলপথে দুর্ভোগ বিবেচনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা থেকে সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থা বেহাল হওয়ায় আমরা রেলপথে লংমার্চের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে খোঁজখবর নিয়ে যখন দেখা গেল, এই রেলপথের সঙ্গে চট্টগ্রাম, চাঁদপুর আরও বিভিন্ন জায়গার রেল সংযোগ। লংমার্চের ট্রেন বিভিন্ন জায়গায় থামাতে হবে। এর মধ্যে কোথাও কোথাও আবার সিঙ্গেল লাইনও আছে। এ সব মিলিয়ে ব্যবস্থাপনাটা খুব জটিল এবং জনদুর্ভোগ হবে এটা নিশ্চিত।

আযাদ আরও যোগ করেন, ‘আমরা আজ আলোচনা করে দেখেছি, আসলে আগামী ২১শে নভেম্বর ট্রেনযোগে লংমার্চ করা সম্ভব নয়। সে কারণে আমরা আনুষ্ঠানিকভাবে আজ সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করছি—আমাদের সিলেট অভিমুখে যে লংমার্চ, সেটি আমরা স্থগিত ঘোষণা করছি।’

হামিদুর রহমান আযাদ বলেন, তাঁরা জনগণের দাবি নিয়েই লংমার্চগুলো করেছেন। তিনি আরও বলেন, ‘আমাদের সাত দফা দাবি—সবগুলো জনবান্ধব দাবি, জনগণের মনের কথা। মনের কথা বলতে গিয়ে রাজপথে নামায় জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। সে সফল প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা যেটা অর্জন করেছি, সরকারকে বার্তা দিতে আমরা সক্ষম হয়েছি যে, এই সরকারের প্রতি জনগণের আস্থা নাই।’

সরকারের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘কারণ সরকার ব্যর্থ হয়েছে। সরকার একদিকে জনগণের জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। অন্যদিকে “হ্যাঁ” ভোট চেয়েছে, সেটি জয়যুক্ত হয়ে গেজেট হয়েছে, কিন্তু ফলাফল বাস্তবায়ন করেনি। ক্ষমতায় এসে উল্টো দিকে পথচলা শুরু করেছে।’

আযাদ বলেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যতটুকু সংস্কার হয়েছিল, এগুলো বাতিল করেছে। দ্বিতীয় যে আকাঙ্ক্ষা ছিল, কমিটমেন্ট ছিল গণহত্যার বিচার—সেটাও দীর্ঘায়িত হয়ে গেছে। বিচার তো কার্যকর হয়নি, দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামিরা জামাই আদরে জেলখানায় বসবাস করছে। এটা ফ্যাসিবাদের প্রতি সরকারের যে আনুকূল্য, তারই প্রমাণ।’

বৈঠকে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট বিল্লাল মিয়াজি, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধানসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ