1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে একই এলাকার ছয়জন সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। পথে বাসের লোকজনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। তারাগঞ্জে পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়। পরে তাকে উদ্ধারে মুকুল ও শাকিব বাসে উঠলে বাসের লোকজনের সঙ্গে আবারও তর্ক ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাদের চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।

পরে স্থানীয়দের সহায়তায় চিকলী এলাকায় বাসটি আটকানো হয়। পুলিশ বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করেন। তাদের একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন জানান, এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ