1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগবিতণ্ডা: চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ২ যাত্রীকে হত্যার অভিযোগ রাবিতে ভর্তির আবেদন আজ শুরু রেফারির বিপক্ষে খেলা কঠিন, জাপানের কাছে হেরে বললেন রাফিনিয়া ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ তামিম-হৃদয় জুটিতে পাল্টা লড়াই বাংলাদেশের বিদেশে প্রথম কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ ‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলছে বাংলাদেশ। রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচ দিয়েই দেশের জার্সিতে অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) দুর্দান্ত ব্যাটিং করে জাতীয় দলে জায়গা করে নেওয়া রবিন তানজিদ হাসানের সঙ্গে ওপেন করবেন।

একাদশে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকা গতকালই একাদশ ঘোষণা করেছে। তারা চার পেসার ও এক স্পিনার নিয়ে খেলতে নামছে।

বাংলাদেশের একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকার একাদশ : মার্কেস অ্যাকারম্যান, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন (উইকেটকিপার), জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/sports/d137-20261115

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ