দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্য যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তারা দুজন। সেই দক্ষিণ আফ্রিকায় তাদের ক্যারিয়ারের সেরা স্মৃতি। তাদের ব্যাটে তাই ভরসা করতেই পারে বাংলাদেশ। সেই ভরসার শুরুটা করেছেন তাওহীদ হৃদয় ও তানজিদ তামিম। কেগিসো রাবাদার বোলিং তান্ডবে জোহানেসবার্গে ইনিংসের শুরুতে অসহায় হয়ে পড়েছিল বাংলাদেশ। হৃদয়-তামিম জুটিতে সেই অসহায়ত্ব কিছুটা কেটেছে সফরকারীদের। টেস্টের প্রথমদিন মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৯০ রান তুলেছে বাংলাদেশ। ২২ রানে ৩ উইকেট হারানোর পর তামিম-হৃদয় জুটি আর বিপদ বাড়তে দেয়নি। দক্ষিণ আফ্রিকায় নিজের প্রথম হাফসেঞ্চুরি তুলে ৮২ বলে ৫১ রানে অপরাজিত আছেন তামিম। আর হৃদয় ৪৩ বলে ২৩ রানে ব্যাট করছেন। দুজনের ৬৯ রানের জুটিতে এগোচ্ছে বংলাদেশ। রাবাদাকে সামলাতেই প্রথম ঘণ্টায় নাজেহাল বাংলাদেশ আগে ছিলেন ডেল স্টেইন, এখন কেগিসে রাবাদা। যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা সেই পেসারই বিধ্বংসী রূপে বাংলাদেশ ব্যাটারদের সামনে। জোহানেসবার্গে বাংলাদেশের প্রথম ইনিংসের প্রথম ঘণ্টাতেই রাবাদার রূদ্রমূর্তীতে কোনঠাসা বাংলাদেশের টপঅর্ডার। ১৫ ওভারে ৩৯ রানে হারাতে হয়েছে ৩ উইকেট। ওপেনার তামিম ভরসা হয়ে ব্যাট করছেন ৪৩ বলে ২২ রানে। অন্যদিকে ১৯ বলে ৪ রানে অপরাজিত তাওহীদ হৃদয়। ইনিংসের শুরুটা হয়েছে নাটকীয় ভাবে। টেস্ট অভিষেকে গোল্ডেন ডাক মেরে ড্রেসিংরুমে ফিরেছেন মাহফিজুল ইসলাম রবিন। রাবাদার অফস্ট্যাম্পের অনেক বাইরের বলে পা নিয়ে ব্যাট পেতে থার্ড স্লিপে ক্যাচ আউট হন মাহফিজুল। অভিজ্ঞ মুমমিনুল হকও ফিরলেন দ্রুত। ৭ বলে কোন রান করার আগেই মাহফিজুলের মতো অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটকিপারের হাতে ক্যাচ আউট হন। অপরপ্রান্তে টিকে থাকা ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাল্টা আক্রমণ দেওয়ার চেষ্টা করেছিলেন। উইকেটের বাইরের বল গুলে ছেড়ে খেলে ২০ রানের জুটিও দাঁড় করান দুজনে। কিন্তু এবার রাবাদা দিলেন ইনসুইংগার। সরাসরি বোল্ড হয়ে ২৩ বলে ১২ রানে ফেরেন শান্ত। টেস্ট অভিষেকে প্রথম বলে আউটের রেকর্ডে মাহফিজুল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের। তবে স্বপ্নময় অভিষেকটা স্মরণীয় হয়ে থাকল তিক্ত এক রেকর্ডে। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন এই তরুণ ব্যাটার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেক ইনিংসের প্রথম বলে আউট হওয়া (গোল্ডেন ডাক) ৮০ জনের বেশি ক্রিকেটারের তালিকায় নাম লেখালেন রবিন। যে তালিকায় আছেন ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মাইকেল বেভান, ক্রেইগ ম্যাকমিলানরা। এর আগে বাংলাদেশের হয়ে ইনিংসের প্রথম বলে আউট হওয়ার বিব্রতকর রেকর্ড ছিল দুজন ওপেনারের—হান্নান সরকার (তিনবার) এবং সাদমান ইসলাম (একবার)। তবে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত নজির গড়লেন মাহফিজুল ইসলাম রবিন। মাহফিজুলের অভিষেক টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। অভিষেক হয়েছে ২২ বছর বয়সী মাহফিজুল ইসলাম রবিনের। বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেট ক্যাপ পেলেন তিনি। দল ঘোষণার সময় থেকেই মাহফিজুলকে নিয়ে বেশ আলোচনা ছিল। সম্প্রতি প্রথমশ্রেণির ক্রিকেট জাতীয় লিগে টানা দারুণ ফর্মের পুরষ্কার পেয়েছিলেন। ময়মনসিংহ বিভাগের হয়ে চার ম্যাচে একটি দুইশো এবং একটি সেঞ্চুরির ইনিংস খেলেছেন। দল ঘোষণায় রবিনকে ওপেনিংয়ে বাম-ডান হাতি ব্যাটিং অপশন তৈরিতে বৈচিত্র্য আনার কথা বলেছিলেন প্রধাণ নির্বাচক হাবিবুল বাশার সুমন। টিম ম্যানেজমেন্টের সেই চিন্তা থেকেই মাহফিজুলকে তানজিদ তামিমের সঙ্গে জুটি করার সুযোগ দেওয়া হয়েছে। এদিকে মাহফিজুল ছাড়াও দক্ষিণ আফ্রিকান কন্ডিশন মাথায় রেখে একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশ। তাসকিন ও হাসানের সঙ্গে এই ম্যাচে খেলছেন ইবাদত হোসেন। এছাড়া মিডঅর্ডারে একাদশে ফিরেছেন মুমিনুল হক। গত টেস্টে ডাবল সেঞ্চুরির সুবাদে মুমিনুল ফিরলেও একাদশে জায়গা ধরে রেখেছেন তাওহীদ হৃদয়। মুশফিকুর রহিমের সামনে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার সুযোগ। আর দুটি ছক্কা মারলে তামিম ইকবালের টেস্টে ৪১ ছক্কার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মুশফিক। একাদশে হৃদয় ও তিন পেসারকে সুযোগ দিতে গিয়ে জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশ : তানজিদ তামিম, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।