1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগবিতণ্ডা: চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ২ যাত্রীকে হত্যার অভিযোগ রাবিতে ভর্তির আবেদন আজ শুরু রেফারির বিপক্ষে খেলা কঠিন, জাপানের কাছে হেরে বললেন রাফিনিয়া ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ তামিম-হৃদয় জুটিতে পাল্টা লড়াই বাংলাদেশের বিদেশে প্রথম কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ ‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

বিদেশে প্রথম কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক বাজারে উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ।

নতুন এ কার্যালয় চীনা বিনিয়োগকারীদের স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, প্রয়োজনীয় বিধিবিধান এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাবেন।

আজ রোববার (১৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ হিসেবে চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতা ও অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও নিজেদের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

ইনভেস্ট বাংলাদেশ-এর ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। গুয়াংজু শিল্পাঞ্চলের সমৃদ্ধ শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাতের কারণে শহরটিকে প্রথম বিদেশি কার্যালয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। চীন ও বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ চীনা পেশাজীবীদের এ কার্যালয়ে যুক্ত করা হয়েছে। তারা বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহ থেকে বাস্তব বিনিয়োগ প্রকল্প গড়ে তোলার প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবেন।

গুয়াংজু কার্যালয়ে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও বিনিয়োগ সহায়তার দায়িত্বে রয়েছেন চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট ইয়াং ওয়েনচুয়াং।

চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় মে ঝৌয়ের এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ইয়াং ওয়েনচুয়াংয়েরও দুই দেশের ব্যবসায়িক সহযোগিতায় ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশে চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। পাশাপাশি চীনের একজন আইনজীবী হিসেবে বিনিয়োগসংক্রান্ত বিধিবিধান ও বাণিজ্যিক আলোচনায়ও তার অভিজ্ঞতা রয়েছে।

চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ইনভেস্ট বাংলাদেশ ইতোমধ্যে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে। গুয়াংজু কার্যালয় এসব উদ্যোগকে আরও এগিয়ে নেবে। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং বিনিয়োগের আগ্রহকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস চীন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। দেশটি থেকে ওই বছর ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নিট এফডিআই এসেছে, যা মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ।

নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং সম্ভাব্য চীনা বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে দুই দেশের বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে গুয়াংজু প্রতিনিধি কার্যালয়।

গুয়াংজু প্রতিনিধি কার্যালয়ের ঠিকানা: ইউনিট ২৪০৭, জিয়ানহে সেন্টার, ১১১-১১৩ তিয়ু ওয়েস্ট রোড, তিয়ানহে জেলা, গুয়াংজু, গুয়াংডং প্রদেশ, চীন।

বিস্তারিত তথ্য জানা যাবে ইনভেস্ট বাংলাদেশের ওয়েবসাইটে (investbangladesh.gov.bd/china-office)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ