1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

রংপুরের তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিগারতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত ব্যক্তির নাম আতিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে (ঢাকা মেট্রো-ব-১২৩৯৯০) দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে কন্ডাক্টর তাদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। এ সময় আতিকুল ইসলাম আহত হন। আরও পড়ুন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনা, স্বামী-সন্তানের পর না ফেরার দেশে নারী ১৫ নভেম্বর ২০২৬ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত দুজন ও আহত ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় নৈশকোচটি জব্দ করেছে পুলিশ। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। অভিযুক্ত বাসটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ