পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হজম করা একমাত্র গোলের আক্রমণ শুরু হয়েছিল গোলকিপারের ভুল থ্রো থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ফিরে পাওয়ার স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার পর, চলছে চুলচেরা বিশ্লেষণ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হজম করা একমাত্র গোলে মেহেদী হাসান শ্রাবণের দায় কম নয়। এই গোলকিপারের থ্রো থেকেই পাকিস্তানের আক্রমণের শুরু। তবে, ওই গোল ও হারের জন্য শ্রাবণকে দায়ী করতে রাজি নন বাংলাদেশ কোচ টমাস ডুলি।
জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। ৮৬তম মিনিটে করা আব্দুল সামাদ শেহজাদের গোলটিই শেষ করে দেয় ২৩ বছর পর স্বাগতিকদের শিরোপা ফিরে পাওয়ার স্বপ্ন। পাকিস্তানকে তুলে নেয় প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
শেষ দিকে তাড়াহুড়া করতে গিয়ে ভুলটা করে বসেন শ্রাবণ। লম্বা থ্রো মাঝমাঠে তিনি বল পাঠান, যেখানে বাংলাদেশের কেউ ছিলেন না। বল গিয়ে পড়ে পাকিস্তানের হাইয়ান খাট্টাকের পায়ে। এরপর বল আসে সামাদের কাছে। নিচু শটে ঝাঁপিয়ে পড়া শ্রাবণকে পরাস্ত করে তিনি। ম্যাচের পরিস্থিতির বিবেচনায় ওই ভুল স্বাভাবিক মনে হচ্ছে বাংলাদেশ কোচ ডুলির।
“বিরতির সময় আমরা এ নিয়ে কিছুটা কথা বলেছিলাম, কারণ সবকিছুই খুব ধীরগতিতে চলছিল। বলেছিলাম, গত ম্যাচের মতো ডিফেন্স থেকে আমাদের আরও দ্রুতগতিতে আক্রমণে উঠতে হবে। কিন্তু আমরা বল ধরে রেখে অপেক্ষা করছিলাম। আমি জিজ্ঞেস করছিলাম, আমরা কিসের জন্য অপেক্ষা করছি? আমাদের দ্রুত খেলতে হবে যাতে, ওদের দৌড়াতে হয় এবং আমরা বলের ওপর আরও নিয়ন্ত্রণ পাই।
“ওই মুহূর্তে আমরা গোলরক্ষকের কাছ থেকেও দ্রুত খেলা শুরু করার কথা বলেছিলাম। কিন্তু শ্রাবণও তরুণ এবং কিছু ভুল করে ফেলেছে। খেলোয়াড়রা তো আর রোবট নয়। তাদের মস্তিষ্ক আছে, তাদের ওপর ঘরের মাঠে জেতার প্রচণ্ড চাপও কাজ করে। গোলরক্ষক হিসেবে সে দলের শেষ প্রহরী। 'আমি যদি ভুল করি, তবে পরিস্থিতি কঠিন হয়ে যাবে'-এই চাপটা থাকে। আপনি দলের অন্য দুই গোলরক্ষককে জিজ্ঞেস করলেও দেখবেন, একই পরিস্থিতিতে হয়তো তারাও একই কাজ করত। তাই কোনো একজনের ওপর দায় চাপানো খুব কঠিন।”
ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা,নাকি আটকে আছেন শর্তের জালে?
এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা
স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ
ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক