1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রেফারির বিপক্ষে খেলা কঠিন, জাপানের কাছে হেরে বললেন রাফিনিয়া ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ তামিম-হৃদয় জুটিতে পাল্টা লড়াই বাংলাদেশের বিদেশে প্রথম কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ ‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও পিকেটিংয়ের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে অভিযান চালিয়ে আন্দোলন থেকে তাদের গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ন্যূনতম বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনকারীরা হঠাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ।

খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পিকেটিংকারীরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১১টার পর থেকে মহাসড়কে থেমে থেমে যান চলাচল শুরু হয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনের নামে যারা মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন, তারা প্রকৃত পোশাকশ্রমিক নন; বরং শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পিকেটিং ও নাশকতার চেষ্টা চালাচ্ছিলেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছে এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ