1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ঢাকা-পাবনা রুটে নতুন ২ ট্রেনের টিকিট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

ঢাকা-পাবনা রুটে চালু হতে যাওয়া আন্ত নগর ট্রেন পাবনা প্রভাতি এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে তিন দিনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। আগামী ১৯ নভেম্বর ট্রেন দুটি উদ্বোধন করা হবে।

বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর পর থেকে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়মে যাত্রার ১০ দিন আগে অনলাইনে বিক্রি করা হবে। ১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না।

এই ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী যাত্রায় ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যে শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।

২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে ট্রেন দুটি। এদিন থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় যাত্রা করবে।

নিয়মিত চলাচলের সময় ঢাকা-পাবনা রুটে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেন দুটির যাত্রাবিরতি থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ