1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ঢাকার ৬ এলাকায় বাতাসের মান আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৯৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল ৯টা বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে জানা গেছে এ তথ্য। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ২২ গুন বেশি রয়েছে। আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বারিধারা লেকসাইড (২২৩) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে গুলশান লেক পার্ক (২২১), আগারগাঁও, বারিধারা পার্ক রোড, বাড্ডার প্রগতি সরণি, উত্তর বাড্ডা এলাকা। এসব এলাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৯৬), কল্যাণপুর (১৯৬), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৯৫) ও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৮১) এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ