1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

মুশফিকদের বিদায়ের পর হৃদয়ের পঞ্চাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: সিলেট টেস্ট, তৃতীয় দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৮.৪ ওভারে ১২৯/৪

নতুন দিনে পুরোনো বলে তেমন সুবিধা করতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজ। সহজেই বাংলাদেশের স্কোর এগিয়ে নিচ্ছিলেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। এর মাঝেই হুট করে উইকেট দিয়ে এলেন দলের অভিজ্ঞতম ব্যাটসম্যান।

অফ স্টাম্পের বাইরে হালকা ঝুলিয়ে দেন জোমেল ওয়ারিক্যান। সামনের পায়ে দূর থেকেই ড্রাইভের চেষ্টা করেন মুশফিক। শর্ট কভারে উঠে যায় বল। সামনে এগিয়ে চমৎকার ক্যাচ নেন ব্র্যান্ডন কিং। ৩৪ রানে বিদায় নেন মুশফিক।

ফলে ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়ল আরও। এখনও ৯ রান দূরে তিনি। মুশফিকের বিদায়ে ভাঙল ৭৩ রানের চতুর্থ উইকেট জুটি।

৪৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৪ রান। নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস। ৪৬ রানে অপরাজিত হৃদয়।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪২ রান করেছিলেন তাওহিদ হৃদয়। টেস্টে এটাই ছিল তার সর্বোচ্চ। সেটা ছাড়িয়ে প্রথম পঞ্চাশের দিকে এগিয়ে যাচ্ছেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

৪৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২১।

১০৪ বলে ৪৪ রানে খেলছেন হৃদয়। ৭৪ বলে ৩৩ রানে ব‍্যাট করছেন মুশফিকুর রহিম।

পেসার শামার জোসেফের বল খেলবেন না ছাড়বেন দ্বিধায় প্রায় কিছুই করলেন না তাওহিদ হৃদয়। একটু বাড়তি বাউন্স করে ছোবল দিল উপরের কানায়। ভাগ‍্য ভালো হৃদয়, কিপারের মাথার উপর দিয়ে পেলেন বাউন্ডারি!

ওই চারেই মুশফিকুর রহিমের সঙ্গে হৃদয়ের জুটি স্পর্শ করল পঞ্চাশ, ১৩৩ বলে।

দ্রুত ৩ উইকেট হারানো বাংলাদেশকে টানছেন টেস্ট ক‍্যারিয়ারে দুই প্রান্তে থাকা দুই ব‍্যাটসম‍্যান। দায়িত্ব্শীল ব‍্যাটিংয়ে কমিয়ে আনছেন ব‍্যবধান।

৪৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৪।

১০২ বলে ৪২ রানে খেলছেন হৃদয়। ৬৪ বলে ২২ রানে ব‍্যাট করছেন মুশফিক।

তৃতীয় দিনের শুরুতে শামার জোসেফ ও জোমেল ওয়ারিক‍্যানকে আক্রমণে এনেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস।

পেসার শামার জোসেফের প্রথম ওভার মেডেন খেলেন তাওহিদ হৃদয়। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক‍্যানের পরের ওভারে হৃদয় ও মুশফিকুর রহিম নেন চার রান।

৪২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯২।

হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজকে খুব বেশি রান করতে দেয়নি বাংলাদেশ। তবে ব‍্যাটিংয়ে স্বস্তিতে নেই তারা। সিলেট টেস্টে লড়াইয়ে থাকতে তৃতীয় দিন রান করতেই হবে তাদের।

৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রানে শনিবার তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ। খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

৮০ বলে দুই চারে ২৯ রানে খেলেছেন তাওহিদ হৃদয়। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৫৬ বলে দুই চারে ব‍্যাট করছেন ১৯ রানে। তাদের জুটিতে ১০৪ বলে এসেছে ৩৭ রান।

ফিল্ডিংয়ের সময় অ‍্যাঙ্কেলে চোট পাওয়ায় ব‍্যাটিংয়ে নামেননি সাদমান ইসলাম। প্রথম ইনিংসে ব‍্যাটিংয়ে নামবেন না তিনি। পরের ইনিংসে নামতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

এখনও ২৬৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ব‍্যবধান কমিয়ে আনতে ক্রিজে থাকা দুই ব‍্যাটসম‍্যানের পাশাপাশি লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে থাকবে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৪০ ওভারে ৮৮/৩ (তানজিদ ১৬, নাঈম ৫, শান্ত ১৮, হৃদয় ২৯*, মুশফিক ১৯*; সিলস ৯-২-২৪-১, জোসেফ ৯-৪-২৪-১, গ্রেভস ৬-২-১০-১, ওয়ারিক‍্যান ১২-৫-১৯-০, বিশপ ৩-০-৮-০, চেইস ১-০-২-০

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ