1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে বিশ্বসেরার আসনে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। কেপ টাউন টেস্টে ১৭৬ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেছে প্রোটিয়ারা। অধিনায়ক টেম্বা বাভুমার কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ জয়ই এখন পর্যন্ত তার ক্যারিয়ারসেরা সাফল্য। তবে উদযাপনের রেশ কাটিয়ে এবার তাদের চোখ বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে।

গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার তাদেরই বিপক্ষে সিরিজ জিতে র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে দলটি। ২০২৪ সালের মে মাসের পর প্রথমবার শীর্ষস্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। এই সাফল্য কয়েক দিন উপভোগ করতে চান প্রোটিয়া অধিনায়ক। এরপর নামতে চান বাংলাদেশ সিরিজে।

বাভুমা বলেন, ‘দল হিসেবে আমরা যেখানে পৌঁছাতে চাই, সেদিক থেকে ইতিবাচক অগ্রগতি হয়েছে আমাদের। (পরের সিরিজের আগে) আমাদের হাতে এখন কয়েক দিন সময় আছে। সময়টা উদযাপন করব আমরা, এ মুহূর্তগুলোকে উপভোগ করব। এরপর সম্ভবত সপ্তাহখানেকের মধ্যে আমরা দল হিসেবে একত্রিত হব এবং বাংলাদেশের জন্য প্রস্তুতি শুরু করব। কিন্তু আমার মনে হয়, আমাদের অনেকের জন্যই এখন মূল বিষয় হলো এ মুহূর্তটায় পুরোপুরি ডুবে যাওয়া এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে যে সাফল্য অর্জিত হয়েছে, তা উপলব্ধি করা।’

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে দুই টেস্টের সিরিজ। বিশ্বসেরার আসনে বসে এবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় বাভুমারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ