1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই বড় ধরনের ধস নেমেছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর পাসের হার প্রায় ১৮ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৭২৪টি কমেছে। এ ছাড়া বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

ফলাফল প্রকাশের সময় পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবারের ফলাফল অত্যন্ত সতর্কতার সঙ্গে যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে পরীক্ষার্থীদের প্রকৃত মেধার সঠিক প্রতিফলন ঘটেছে।

শিক্ষা বোর্ডের দাপ্তরিক তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। সর্বমোট পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।

গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন এক হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সেই তুলনায় এক বছরের ব্যবধানে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সূচক—উভয় ক্ষেত্রেই বড় ধরনের অবনতি লক্ষ করা গেছে। এ ছাড়া ১১টি কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ